ড. মুহাম্মাদ মুজীবুর রহমান প্রফেসর হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগে তিনি প্রাক্তন অধ্যাপক ও সভাপতি ছিলেন। ড. মুহাম্মাদ মুজীবুর রহমান বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের একজন সদস্য। জীবনের বড় একটি সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কাটান। সেই সূত্রে তিনি ইসলামিক এডুকেশন সেন্টার, নিউ ইয়র্ক এ পরিচালকের দায়িত্ব পালন করেন।
এখন তিনি বাংলাদেশেই অবস্থান করছেন। ১৯৫০ এর দশকে দিতে তাফসীর ইবনে কাসীর পূর্ণাঙ্গভাবে উর্দুতে ভাষান্তরিত হয়ে প্রকাশিত হয়েছিল। উর্দু অনুবাদের শিক্ষক দায়িত্বটি নিষ্ঠার সাথে পালন করেছিলেন ড. মুজীবুর রহমানের শশুর মাওলানা মুহাম্মাদ সাহেব জুনাগড়ী রাহিমাহুল্লাহ। মাওলানা মুহাম্মাদ সাহেব জুনাগড়ী উপমহাদেশের অপ্রতিদ্বন্দ্বী আলেম, প্রখ্যাত ভাষাবিদ ও বিখ্যাত বিদগ্ধ মনিষী ছিলেন।
সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত এটি পাক ও ভারতের উর্দু ভাষাভাষীদের ঘরে ঘরে অতি ব্যাপকভাবে প্রচারিত ও পঠিত হয়ে আছে। ড. মুহাম্মাদ মুজীবুর রহমান এই উর্দু অনুবাদ থেকে বাংলায় তাফসীর ইবনে কাসীর অনুবাদ (অনুবাদ লিংকটি নিচে শেয়ার করেছি) করেন যেটি ১৯৮৬ সালে সর্বপ্রথম প্রকাশিত হয়। শুদ্ধ বাংলা ভাষার সাহীহ আকীদাহর অনুসারীদের মধ্যে বেশ সমাদৃত ও সুপরিচিত।
জনপ্রিয় তাফসীর ইবনে কাসীরের অনুবাদ থেকে কুরআনের ‘তরজমা অংশটুকু’ একত্রিত করে ২০০১ সালে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ‘দারুসসালাম’ একটি পৃথক কুরআনের অনুবাদ প্রকাশ করেন ‘বাংলা তাফসীর কুরআনুল কারীম’ নামে খ্যাতি অর্জন করেন ।
নিম্নে প্রফেসর ড. মুহাম্মাদ মুজীবুর রহমান এর উল্লেখযোগ্য বই পড়ুন ও ডাউনলোড করুন :
- ১. তাফসীর ইবনে কাসীর ১ম_ ২য়_ ৩য় খণ্ড
- ২. তাফসীর ইবনে কাসীর ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম খণ্ড
- ৩. তাফসীর ইবনে কাসীর ৮ম ৯ম ১০ম ১১তম খণ্ড
- ৪. তাফসীর ইবনে কাসীর ১২তম খণ্ড
- ৫. তাফসীর ইবনে কাসীর ১৩তম খণ্ড
- ৬. তাফসীর ইবনে কাসীর ১৪তম খণ্ড
- ৭. তাফসীর ইবনে কাসীর ১৫তম খণ্ড
- ৮. তাফসীর ইবনে কাসীর ১৬তম খণ্ড
- ৯. তাফসীর ইবনে কাসীর ১৭তম খণ্ড
- ১০. তাফসীর ইবনে কাসীর ১৮তম খণ্ড